যশোর, বাংলাদেশ || সোমবার, ১৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:১২ পিএম
পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় আলোচনাসভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী।

অনুষ্ঠানে গত এক বছরে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (কপিলমুনি) এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (কপিলমুনি)সহ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)