যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৪৩ পিএম
কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে রেললাইনের পাশে ঘোরাঘুরি করছিলেন ফরিদ। চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে তিনি হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)