যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:২৩ পিএম
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব

যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি সচেতনতা বাড়াতে দেশি ফল উৎসব আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন 'কচি কণ্ঠের আসর'।

রোবার বিকেলে যশোর আরবপুর রেল কলোনিতে কচি কণ্ঠের আসর এর যশোর জেলা শাখা এ ফল উৎসবের আয়োজন করে।

দেশি ফলের পুষ্টি নিয়ে আলোচনা করেন 'ইচ্ছে ডানা'র সিইও রিফাত আহমেদ বাবু ও সংগঠনের অর্থ সচিব আমিনুল ইসলাম।

উৎসবে সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক এর বেশি শিশুরা বিভিন্ন রকম দেশি ফল দেখে ও খেয়ে দারুণ আনন্দ প্রকাশ করে।
সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন তানজিল আহমেদ ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সভাপতি ফারহীন আহমেদ বলেন, ‘দেশজুড়ে কচি কণ্ঠের আসর শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় যশোরে শিশুদের নিয়ে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কচি কণ্ঠের আসরের সদস্য সচিব রাইয়াদ ফেরদৌস হামিম।

এসময় উপস্থিত ছিলেন নাহিদ হাসান, আসমা ইসলাম, ফারহানা খান ও ধীমান আল হামী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)