স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ডিবি পুলিশ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের দাবি করা হয়েছে।
আটককৃতরা হলো, শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি এবং সালতা গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল হোসেন।
ডিবি পুলিশ জানিয়েছে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসারাগামী সড়কের একটি সেতুর ওপর থেকে শফিকুল ইসলাম শফি এবং জুয়েল হোসেনকে সন্দেহজনকভাবে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।