যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদকবিরোধী অভিযানে পাঁচজনের সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৪২ পিএম
যশোরে মাদকবিরোধী অভিযানে পাঁচজনের সাজা

যশোর শহরের উপশহরের পাশে কিসমত নওয়াপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি বাদশা আলমসহ পাঁচজনকে আটক করেছে উপশহর পুলিশ ক্যাম্প।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে। রোববার (১২ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম পৃথক মামলায় দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাদশা আলম (২০০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড), শান্ত ইসলাম (২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড), সামিউল ইসলাম (১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড), বাবুল হোসেন (১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড) এবং মল্লিকা রহমান (তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড)।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআই অলোক কুমার দে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)