যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতীয় পণ্যসহ তিন নারীকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:১০ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৪১ পিএম
ভারতীয় পণ্যসহ তিন নারীকে আটকের দাবি

যশোর রেলস্টেশন থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। এ সময় তিন নারীকে আটকের দাবি করা হয়েছে।

আটকরা হলো, খুলনার খালিশপুর উপজেলার নয়াবাটি বিজিবি ক্যাম্পের পাশের উজ্জ্বলের বাড়ির ভাড়াটিয়া জাফর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৫৫), খুলনা পুরাতন রেলস্টেশন এলাকার মৃত ইবাদ আলীর মেয়ে হাসিনা খাতুন (৪৫) ও যশোর শহরের খড়কী এলাকার আব্দুল মালেকের স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, গত শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে তিন নারী ভারতীয় অবৈধ পণ্য নিয়ে যশোর রেলস্টেশনের প্লাটফর্মে স্টেশন মাস্টারের অফিসের সামনে অবস্থান করছিলেন।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়া গোপন সূত্রে খবর পেয়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ওই তিন নারী পুলিশ দেখে তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ এসময় তাদের আটক করে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ভারতীয় ৫৫ শাড়ি এবং ৭৩ পন্ডস ক্রিম উদ্ধার করা হয়। যার মূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা। এ ঘটনায় অভিযানিক টিমের সদস্য এটিএসআই সুধাংশু বিশ্বাস খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন|

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)