স্টাফ রিপোর্টার
, যশোর
মুনতাসির মুহাইমিন, উম্মে রাইতা, দর্শন বিশ্বাস ও স্বপ্নিল বিশ্বাস স্বর্গ
ছবি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থী সবার দোয়া চেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। পাশাপাশি ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেছে।
মুনতাসির মুহাইমিন
যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির মুহাইমিন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে যশোর শহরের শংকরপুর ইসহক সড়কের ব্যবসায়ী দম্পতি আমির হোসাইন ও মাহাবুবা লাবণ্যের ছেলে।
বর্তমানে সে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায় মুনতাসির।
এ জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছে।
উম্মে রাইতা
যশোরের শার্শা উপজেলার বেড়ী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উম্মে রাইতা। সে উত্তর বুরুজবাগান গ্রামের ইয়াকুব হোসেন ও নয়নতারা ফাতিমার কন্যা।
দুই বোনের মধ্যে রাইতা একজন। ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সবার দোয়া চেয়েছে সে।
দর্শন বিশ্বাস ও স্বপ্নিল বিশ্বাস স্বর্গ
সাধারণ কোটায় বৃত্তি অর্জন করেছে দর্শন বিশ্বাস ও স্বপ্নিল বিশ্বাস স্বর্গ। দর্শন বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার ছাটিয়ানতলা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
অন্যদিকে, স্বপ্নিল বিশ্বাস স্বর্গ সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।
দর্শন উজ্জ্বল বিশ্বাসের ছেলে এবং স্বপ্নিল বিশ্বাস স্বর্গ তার ভাগ্নে।
দুই কৃতী শিক্ষার্থীর এই সাফল্যে পরিবারের পক্ষ থেকে তাদের শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার আশীর্বাদ কামনা করা হয়েছে।