যশোর, বাংলাদেশ || সোমবার, ১৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি: যশোরে পেল ১৫৪৫ শিক্ষার্থী

গোলাম মোস্তফা

, যশোর

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১২:৩০ এ এম
১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি: যশোরে পেল ১৫৪৫ শিক্ষার্থী

নিজের স্কুলের সীমানা পার হয়ে বাইরে কোনো স্কুলে প্রথম পরীক্ষা দিয়ে যশোরে এক হাজার ৫৪৫ জন শিশু প্রাথমিক বৃত্তি লাভ করেছে।

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এবারের বৃত্তি পরীক্ষায় যশোর জেলায় ১২ হাজার ২৮০ জন অংশ নেওয়ার কথা থাকলেও নানা কারণে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় আট হাজার ৬৯৭ জন। এর মধ্যে এক হাজার ৫৪৫ জন প্রাথমিক বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬২২, আর সাধারণ গ্রেডে ৯২৩ জন।

যশোর শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যশোর সদরের ৩১৪ প্রাথমিক বিদ্যালয় থেকে তিন হাজার ১৫৭ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সরকারি স্কুলের ১২১ জন ও বেসরকারি স্কুলের ১০৮ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৩০ জন (সরকারি) ও ৬৮ (বেসরকারি) জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, শার্শা উপজেলায় ১৬৭ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ৮৬৭ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৭ জন (সরকারি) ও ১৯ (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৭৯ জন (সরকারি) ও ২৮ (বেসরকারি) জন।

মণিরামপুর উপজেলার ২৮৮ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ৬৯৫ জন অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭৫ জন (সরকারি) ও আট (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২৭ জন (সরকারি) ও ১২ (বেসরকারি) জন।

বাঘারপাড়া উপজেলার ১০৮ প্রাথমিক বিদ্যালয় থেকে ৯০০ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে ৪২ জন (সরকারি) ও এক (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫২ জন (সরকারি) ও ১৫ (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৭৯ জন (সরকারি) ও ২৮ (বেসরকারি) জন।

ঝিকরগাছায় ১৫৮ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ২৯০ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫২ জন (সরকারি) ও ১৫ (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৭ জন (সরকারি) ও ২৩ (বেসরকারি) জন। চৌগাছায় ১৫১ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ২৫৯ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৬ জন (সরকারি) ও ছয় (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮৮ জন (সরকারি) ও নয় (বেসরকারি) জন।

কেশবপুর উপজেলায় ১৭০ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৯ জন (সরকারি) ও তিন (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৪ জন (সরকারি) ও ৫ (বেসরকারি) জন।

অভয়নগর উপজেলার ১৩৯ প্রাথমিক বিদ্যালয় থেকে এক হাজার ৩০ জন অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৯ জন (সরকারি) ও তিন (বেসরকারি) জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯৪ জন (সরকারি) ও পাঁচ (বেসরকারি) জন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’ এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। ট্যালেন্টপুলে মাসিক ৩০০ টাকা করে এবং বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে মাসিক ২২৫ টাকা করে এবং বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবীর জানান, ২০০৯ সাল সর্বশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালে বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারিত থাকলেও ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর দেরি হলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আশা করছি, এবছর যথাসময় বৃত্তি পরীক্ষা আয়োজনে সম্ভব হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)