যশোর, বাংলাদেশ || সোমবার, ১৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নামী স্কুলে বৃত্তিপ্রাপ্তদের আধিক্য

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১০:০২ পিএম
যশোরে নামী স্কুলে বৃত্তিপ্রাপ্তদের আধিক্য

যশোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে নামী স্কুলগুলোর আধিপত্য দেখা গেছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে সরকারি জিলা স্কুল থেকে।

যশোর জিলা স্কুলের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন বৃত্তি পেয়েছে। রোববার দুপুরে বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করার পর এ তথ্য নিশ্চিত করেন প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, তার প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১১০ শিক্ষার্থী। তারমধ্যে ৫৬ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ৪৮ জন ট্যালেন্টপুল ও আটজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সংখ্যার দিক থেকে যশোর জেলার মধ্যে জিলা স্কুলে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী পেয়েছে।

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন জানান, তার প্রতিষ্ঠনে বৃত্তি পরীক্ষার্থী ছিল ১৩১ জন। তারমধ্যে ৪৭ জন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল ও ১১ জন সাধারণ গ্রেড পেয়েছে।

যশোর পুলিশ লাইন স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, তার স্কুলে বৃত্তি পরীক্ষার্থী ছিল ২৯ জন। তার মধ্যে ১৫ জন বৃত্তি পেয়েছে। এসব বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দশজন ট্যালেন্টপুল ও পাঁচজন সাধারণ গ্রেড পেয়েছে।

যশোর ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শিরীন সুলতান জানান, তার প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার্থী ছিল ৪৭ জন। তারমধ্যে ১৩ জন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দশজন ট্যালেন্টপুল ও তিনজন সাধারণ গ্রেড পেয়েছে।

যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ আব্দুল হান্নান জানান, তার প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার্থী ছিল ২৮ জন। যার মধ্যে বৃত্তি পেয়েছে নয়জন। এদের মধ্যে ছয়জন ট্যালেন্টপুল ও তিনজন সাধারণ গ্রেড পেয়েছে।

যশোর এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম বলেন, তার প্রতিষ্ঠান থেকে ১৩ জন পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)