যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিখোঁজ যুবককে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:৩৯ পিএম
নিখোঁজ যুবককে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ

বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

তিনি জানান, মোংলা উপজেলার জয়মণি এলাকার বাসিন্দা, ভাড়ায় মোটরসাইকেল চালক মিরাজ শেখ গত ১০ এপ্রিল সন্ধ্যা ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে সিভিল পোশাকে দুইজন কোস্ট গার্ডের সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। পরে তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে স্পিডবোটে কয়েকজন ইউনিফর্মধারী সদস্য এসে মিরাজের ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাকে স্পিডবোটে করে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অভিযোগ অনুযায়ী, পন্টুন কোস্ট গার্ডের এক সদস্য প্রথমে মিরাজ তাদের হেফাজতে রয়েছে বলে স্বীকার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে জানানো হয়, মিরাজ শেখ নামে কাউকে তারা আটক করেনি।

পরিবারের সদস্যরা স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ গত ২২ জুন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানের ১০২(২)(বি)(i) অনুচ্ছেদের অধীনে রিট দাখিল করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)