যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোবাইল আসক্তি দূর করতে যশোরে কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৯:২১ পিএম
মোবাইল আসক্তি দূর করতে যশোরে কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট

শিশুদের মোবাইল আসক্তি দূর করে মাঠমুখী করতে যশোরে শুরু হয়েছে ‘কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (৫ অক্টোবর) আটটি দল নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট।

শহরের আরএন রোড পৌরসভার মাঠে টুর্নামেন্টটির আয়োজন করেছে আরএন রোড সমাজ কল্যাণ সংস্থা।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে ক্রীড়ামুখী করতে হবে। মোবাইল আসক্তি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

তিনি বলেন, বর্তমান সরকারও শিশুদের মাঠমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরএন রোড সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

তিনি বলেন, ‘আগামীর প্রজন্মকে মাঠমুখী করার দায়িত্ব আমাদের সবার। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে শিশুদের ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে হবে। তবেই মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে শিশুদের মুক্ত করা সম্ভব।’

সংগঠনটির সহসভাপতি এজাজ উদ্দীন টিপু বলেন, ‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্তু আমরা লক্ষ্য করছি, শিশুরা চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে। শিশুদের এই বন্দীদশা থেকে মুক্ত করতেই আমাদের এ আয়োজন।’

কেডিএস এর পৃষ্ঠপোষকতায় এবারের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, এ বি এম আক্তারুজ্জামান, আরএন রোড সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব এবং জাতীয় ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন।

ম্যাচ শুরুর আগে অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)