যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৬:৫৮ পিএম
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে ‘অভয়নগর প্রিমিয়ার লিগ’ (এপিএল) টি-২০, সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেলে অভয়নগরের ক্রিকেট খেলোয়াড়দের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার সার্বিক সহযোগিতায় শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দীন দিপু।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, নওয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার মোস্তাফিজ মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও খেলোয়াড়রা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় নওয়াপাড়া ওয়ারিয়র্সের মুখোমুখি হবে মুসলিম জুয়েলার্স। একইদিন একই মাঠে দুপুর ২ টায় নওয়াপাড়া থ্রি স্টারের মুখোমুখি হবে এ আর নাইট রাইডার্স।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)