যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুনর্মূল্যায়ন চেয়েছে রেকর্ড ৭৫ হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১০:০০ এ এম
পুনর্মূল্যায়ন চেয়েছে রেকর্ড ৭৫ হাজার পরীক্ষার্থী

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ২৫ বিষয়ে খাতা চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭ আবেদন পড়েছে। যা গতবছরের তুলনায় ২৪ হাজার ৯৩৮ বেশি। তবে, গতবারের মতো এবারও ইংরেজি বিষয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন সবচেয়ে বেশি।

মঙ্গলবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেন।

যশোর জিলা স্কুলের শিক্ষার্থী শিহাব বলে, ‘সব বিষয়ে ৮০ নম্বরের বেশি পেলেও বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫৮ নম্বর পেয়েছি। তাই বাংলা বিষয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছি।’

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী তিন বিষয়ে ৭৯ এবং তিনটি বিষয়ে ৭৮ করে নম্বর পেয়েছে। সে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে।

মণিরামপুরের মশিয়াহাটি এলাকার সুদেব পাল নামে এক শিক্ষার্থী বলে, ‘হিন্দু ধর্ম বাদে সব বিষয়ে ৮০ নম্বরের উপরে পেয়েছি। ধর্মে পেয়েছি মাত্র ৪২। আমি ওই বিষয়ে আবেদন করেছি।’

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট শুরু হয়। সাতদিন আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। সাতদিনের মধ্যে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে।

বোর্ড সূত্র জানায়, এসব আবেদনের মধ্যে বাংলা প্রথম পত্রে তিন হাজার ৭১৪টি, বাংলা দ্বিতীয় পত্রে তিন হাজার ৭১৪টি, ইংরেজি প্রথম পত্রে ১৫ হাজার ৩৪৩টি, ইংরেজি দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৩৪৩টি, সাধারণ গণিতে সাত হাজার ১৭টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে এক হাজার ৮৭৩টি, ইসলাম শিক্ষায় এক হাজার ৬৫২টি, হিন্দু ধর্মে ৩৮৬টি, খ্রিস্টান ধর্মে চারটি, উচ্চতর গণিতে তিন হাজার নয়টি, সাধারণ বিজ্ঞানে এক হাজার ৮৬০টি, কৃষিশিক্ষায় এক হাজার ৬৩৭টি, পদার্থবিজ্ঞানে তিন হাজার ৬৯৮টি, রসায়নে চার হাজার ৪৮৫টি, জীববিজ্ঞানে দুই হাজার ৮১৭টি, পৌরনীতি ও সুশাসনে ৪৯০টি, অর্থনীতিতে ৫৯৫টি, ব্যবসায় উদ্যোগে ২১৮টি, হিসাববিজ্ঞানে ৪৮৯টি, চারুকলায় ছয়টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে তিন হাজার ৪১৪টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৪০টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৩৮টি, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক হাজার ৯২৫টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সাড়ে ছয়শ’ আবেদন পড়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় যারা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে, তাদের প্রতিটি খাতা পুনর্মূল্যায়ন করা হবে। খাতায় নম্বর প্রদান ও নিরীক্ষণে ভুল থাকলে তা সংশোধন করা হবে। যেসব পরীক্ষকের ভুল ধরা পড়বে তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৫ সালে এই বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৪৯ হাজার ৭৭৯। এর মধ্যে ২৪টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের এই আবেদনগুলোতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ইংরেজি বিষয়ে।

যশোর বোর্ডে এক লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এতে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাস করে। ১০ আগস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করে এবং ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)