যশোর, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুরবিতানের দুইদিনের বর্ষার গান শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৯:২০ পিএম
সুরবিতানের দুইদিনের বর্ষার গান শুরু

আলোচনা না রেখে সরাসরি সুরের মধ্য দিয়েই সুরবিতান সংগীত অ্যাকাডেমিতে শুরু হয়েছে দুই দিনের বর্ষার গান।

‘শাওন রাতে যদি মনে পড়ে মোরে...’ গিটারের মধুর সুরের সূচনাতে মোহিত হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ষার গানে সাজানো হয় বর্ষার আবহে সংগীত, নৃত্য ও আবৃত্তির এক অপূর্ব সমন্বয়ে।

রবীন্দ্র, নজরুলসহ পঞ্চকবির বর্ষাকাব্যের কালজয়ী গানগুলো পরিবেশন করেন শিল্পীরা।

সুরবিতানের একশ শিল্পী তাদের পরিবেশনাটি তুলে ধরেন। গান ও নাচের এই মেলবন্ধন মিলনায়তন ভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ‘রিমঝিম রিমঝিম ঝরে শাওন ধারা...’ গানের সাথে একটি দলীয় নৃত্য।

সুরবিতান সংগীত অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস জানান, অনুষ্ঠানের প্রথম দিনটি ছিল সুর ও নৃত্যের আবেশে ভরা, তেমনি দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে নতুন শিক্ষার্থী-শিল্পীদের অংশগ্রহণে সংগঠনের নিয়মিত মাসিক অনুষ্ঠান ও বর্ষার গানের আসর।

দুই দিনের আয়োজন আলাদা হলেও পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে বর্ষার আবহ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)