স্টাফ রিপোর্টার
, যশোর
কৃষ্টিবন্ধন যশোরের মাসিক সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
সংগঠনের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আবুল কাসেম অমিয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সহসভাপতি কবি রাশিদা আক্তার লিলি, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, কবি সুরাইয়া শরীফ, কবি বকুল হক।
এসময় কবিতা পাঠ করেন, কৃষ্টিবন্ধন যশোরের যুগ্মসম্পাদক কবি এম এন এস তুর্কি, কবি শরীফ হোসেন ধীমান, কবি সানজিদা ফেরদৌস, কৃষ্টিবন্ধন, যশোরের কোষাধ্যক্ষ ইসরাত সাহেদ টিপ, নৃত্যশিল্পী আলেয়া আক্তার প্রেমা, শহীদুল আলম, গোপিকান্ত সরকার, কবি অরুণ বর্মণ, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, কানিজ ফাতিমা, কবির, সৈয়দা শাহনাজ পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এম এন এস তুর্কি, শরীফ হোসেন ধীমান। এছাড়া দুইজন শিশু শিল্পী কবি কাজী নজরুলের কবিতা আবৃত্তি করে।