স্টাফ রিপোর্টার
, যশোর
বিজ্ঞানভিত্তিক ও ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) স্কিনকেয়ার সেবা দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যশোরে ২১তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বায়োজিন কসমেসিউটিক্যালস।
শনিবার (২৫ জুলাই) শহরের চারখাম্বা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যা সিনহা সাহা মিম বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বায়োজিন বিশ্বস্ততার সঙ্গে মানসম্মত স্কিনকেয়ার সেবা দিয়ে আসছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক এই সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের জন্য তিনি প্রতিষ্ঠানটিকে আন্তরিক অভিনন্দন জানান।
শাখা উদ্বোধন উপলক্ষে বায়োজিনের বিশ্বমানের স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এবং নির্দিষ্ট ডার্মো-কসমেটিকস পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত বায়োজিন কসমেসিউটিক্যালস বর্তমানে দেশের ২১টি শাখার মাধ্যমে সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৮৩ শতাংশই নারী।
এছাড়া ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস’-এ বায়োজিন কসমেসিউটিক্যালস ‘বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী কসমেসিউটিক্যালস ব্র্যান্ড’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।