যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আকিজ সিটির ১৫ বছর পূর্তি: পণ্যে ছাড়-উপহার অনুষ্ঠানের উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৪:৩৯ পিএম
আকিজ সিটির ১৫ বছর পূর্তি: পণ্যে ছাড়-উপহার অনুষ্ঠানের উদ্বোধন

যশোরের অভয়নগরে আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সকল পণ্যের ওপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে আকিজ সিটি চত্বরে ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের স্ত্রী রেজওয়ানা সুলতানা রিনি।

এসময় আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান, আকিজ জুটমিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ম্যানেজার অ্যাডমিন সুব্রত শর্মাসহ সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আকিজ সিটি সেন্টারের দ্বিতীয় তলায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের সকল পণ্যের ওপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার রয়েছে। এই সুযোগ আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।   

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)