কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোকছেদ আলম এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সাবেক অধ্যক্ষ মোঃ মশিউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমুহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সৈয়দ জাহিদ হোসেনের পরিবর্তে মোঃ মোকছেদ আলমকে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনিরুল ইসলামের পরিবর্তে মোঃ মশিউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন আহমেদ তাদেরকে মনোনয়ন দিয়েছেন। তাদের মেয়াদকাল ২০২৭ সালের ৯ আগস্ট পর্যন্ত।
জানা গেছে, কলেজের অধ্যক্ষ গত ৭ জুন সভাপতি পদে মোঃ মোকছেদ আলম এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ মশিউর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন আহমেদ তাদেরকে মনোনয়ন দিয়েছেন।