যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে: আখতার হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৯:০৮ পিএম
নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিতে দল মতের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখছি, দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে একজন দলীয় মতাদর্শে বিশ্বাসী এবং একটি দলের হয়ে কাজ করেছেন এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই জাগরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বিএনপি বার বার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে, ৯১'এ করেছে, ২০০১'এ করেছে এবং ২০২৬'এও করছেন। তারা জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন করতে দিচ্ছেন না।
অনুষ্ঠানে এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরেফিন কায়সার,নাসির আল সামী বক্তব্য রাখেন।
এর আগে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের পায়রা চত্বরে জনসভা স্থলে গিয়ে শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)