যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৩:০৫ পিএম
মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার ভবনগর গ্রামের ‘ভাঙনের খাল’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন পার্শ্ববর্তী স্বরূপপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনগর খালের সেতুর নিচে একটি মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিহতের পরিচয় শনাক্ত করলে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। খালের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি খালে পড়ে গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)