যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৯:২১ পিএম
ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা হয়েছে।

সোমবার বিকেলে যশোরের ঝিকরগাছার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা নাসরিন আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কার্যক্রম পরিচালনার জন্য ১৩ জন সুপারভাইজার ও ১৪০ জন গণনাকারী নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত ও করণীয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও গণনাকারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)