যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেড় কোটি টাকার সোনার বারসহ এক ব্যক্তিকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৯:২১ পিএম
দেড় কোটি টাকার সোনার বারসহ এক ব্যক্তিকে আটকের দাবি

ভারতে পাচারকালে যশোরে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের সোনার বারসহ সুমন মন্ডল নামে এক পাচারকারীকে আটকের দাবি করেছে বিজিবি।

রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মণ্ডল (৪০) নারায়ণগঞ্জ সদরের ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে। বিকেলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে একজনকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক সোনারবার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা একটি মোবাইল, একটি ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)