যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যঞ্জন থিয়েটারের নজরুলবর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৭ পিএম
ব্যঞ্জন থিয়েটারের নজরুলবর্ষ উদযাপন

নজরুল বর্ষ উদযাপনে ব্যঞ্জন থিয়েটার যশোরের উদ্যোগে নজরুল বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে লালদীঘির পাড়ে রাজু মঞ্চে অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার বিশেষ কর্মকর্তা কবি ও গবেষক প্রফেসর ড. সবুজ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন।

ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার গাঙ্গুলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মঞ্জুর কাদের মঞ্জু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, যশোর হোমিওপ্যাথিক কলেজের সাবেক অধ্যক্ষ ডা. একেএম মহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, শেকড়ের সন্ধানের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মায়া। 

বিদ্রোহী কবির জীবনী পাঠ করেন কবি নজিবর রহমান।

নৃত্য পরিবেশন করেন প্রত্যাশা বিশ্বাস, মেধা মণ্ডল গুঞ্জন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মঞ্জুয়ারা সোনালী, কবি রেবেকা টপি ও কবি বকুল হক।

এ সময় সংগীত পরিবেশন করেন ডা. আহসান কবির, মমতাজ আহসান, মঞ্জুর কাদের মঞ্জু, রাইসা জামান, সারা হাসান নিষি, আলভি অর্নি,আশা, আকরাম হোসেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)