যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সপ্তাহব্যাপী ছাপচিত্র কর্মশালার সমাপ্তি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০১:২০ এ এম
সপ্তাহব্যাপী ছাপচিত্র কর্মশালার সমাপ্তি

যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজের ছাপচিত্র বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মশালা শেষ হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ছাপচিত্র বিভাগের প্রভাষক সৈকত চৌধুরী খোকন। কর্মশালায় কলেজের ১৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক গৌতম কুমার বিশ্বাস, প্রভাষক আব্দুর রাজ্জাক, এস.এম তাইফুর রহমান, প্রভাষক সোমা কবিরাজ, প্রভাষক শান্তা দাশ, সেখ মাহফুজুর রহমান, জিন্নাত আরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চিত্রকলায় ছাপচিত্র একটি আধুনিক মাধ্যম। আধুনিককালে ছবিকে সাধারণের হাতের নাগালে এনে দিতে এই মাধ্যম বেশ অগ্রণী ভূমিকা রাখে। বাংলাদেশে আধুনিক শিল্পচর্চার উদ্ভব ও চারুশিল্প প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই ছাপাই ছবির প্রচলন ছিল। যুগের প্রয়োজনে মুদ্রণশিল্পকে সমৃদ্ধ করতে যে মাধ্যমের উদ্ভব, তা আজ হয়ে উঠেছে চিত্রশিল্পের এক অনন্য মাধ্যম। সেই ধারাবাহিকতায় এস এম সুলতান ফাইন আর্ট কলেজের ছাপচিত্র শাখা আজ সমৃদ্ধ হতে চলেছে। হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে ছাপচিত্রের সূক্ষ্ম মাধ্যমটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চালু থাকবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য.গত ৩ ফেব্রুয়ারি কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)