যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর-৩: নারীকর্মীদের ওপর হামলার অভিযোগ কাদেরের

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০২:১৮ এ এম
যশোর-৩: নারীকর্মীদের ওপর হামলার অভিযোগ কাদেরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন প্রতিপক্ষ তার নারীকর্মীদের প্রতি হামলা করছেন। তিনি বলেন, নির্বাচনি মাঠে আমাদের নারীকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, প্রশাসনে বারবার অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না। ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা বলছে, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সেই বাস্তবতার প্রতিফলন নেই। তার দাবি, নির্বাচনি প্রচারণায় যুক্ত নারীকর্মীরা নিয়মিতভাবে হেনস্থার শিকার হচ্ছেন।

এসব ঘটনার মাধ্যমে একটি পক্ষ ভোটারদের আতঙ্কিত করে নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা না থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তিনি মন্তব্র করেন।

এ সময় তিনি নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পেশাদারত্বের প্রশংসা করেন এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)