লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে রামনারায়ণ পাবলিক লাইব্রেরির আয়োজনে প্রতিষ্ঠানেরই হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে ও লাইব্রেরির আহবায়ক কমিটির সদস্য সচিব কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন তাপস, চিফ লাইব্রেরিয়ান মো. সিদ্দিকুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি প্রভাষক মোল্যা জাহিদুল ইসলাম, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির জীবন সদস্য মো. জহুরুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।