স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত কমিটির প্রথম সভা শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় নবনির্বাচিত সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।
সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্যানেলের লিডার এজেডএম সালেক স্বপন। সভায় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
২০২৬-২৯ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসক, যশোর (পদাধিকার বলে), সহ-সভাপতি (১) কাসেদুজ্জামান সেলিম, সহ-সভাপতি (২) সানোয়ার আলম খান দুলু, সহ-সভাপতি (৩) ড. শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন, সহ-সাধারণ সম্পাদক (১) অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সহ-সাধারণ সম্পাদক (২) সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাবলিক লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত আলী, শিশু চিত্তবিনোদন (সিআরসি) সম্পাদক এমরান সাদিক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে রায়হান সিদ্দিকী প্রবাল, জিল্লুর রহমান মানিক, নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার, আনিসুজ্জামান পিন্টু, এসএম মুস্তাফিজুর রহমান কবির, অ্যাডভোকেট আবুল কায়েস, হাচিনুর রহমান এবং হাবিবুর রহমান রুবেল।
সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়।
এর আগে শুক্রবার (৮ মে) নবনির্বাচিত কমিটির পক্ষে সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান পুরনো কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।