সুবর্ণভূমি ডেস্ক
উদ্ধার হওয়া ককটেল—সংগৃহীত
ছবি:
যশোরের বাঘারপাড়ায় একটি বাড়ির গোয়ালঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার পর উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ইউসুফ আলীর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন অভিযান চালান। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে গোয়ালঘরের পেছনে একটি পেঁপে গাছের পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ককটেল দুটি পাওয়া যায়।
বাঘারপাড়া থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।