যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তের ওপারে ‘পাচারকারীসহ’ চারজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:০৪ পিএম
মহেশপুর সীমান্তের ওপারে ‘পাচারকারীসহ’ চারজন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে কথিত এক বাংলাদেশি মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক বাংলাদেশির নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে।

তার সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আটক করে বিএসএফ। পরে তাদের ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নেওয়া হয়।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের কাছে হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের প্রায় ৩০ গজ অভ্যন্তরে তাদের আটক করা হয়।

১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় দালালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আটক ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশে আনার সময় তিনি বিএসএফের হাতে আটক হন।

এদিকে, আটক ব্যক্তিদের বিষয়ে জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। পরে এ বিষয়ে ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আটক চারজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিষয়টি জানার পর থেকেই প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে আটক চারজনের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।

বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)