যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুবদলের শাকের খুন: মাগুরায় শ্রমিকনেতা মারুফকে অব্যাহতি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০১:১০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০২:৫০ পিএম
যুবদলের শাকের খুন: মাগুরায় শ্রমিকনেতা মারুফকে অব্যাহতি

মাগুরার শাকের হোসেন হত্যা ও ১৫০ ভরি সোনা ডাকাতির চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার হওয়ায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ খান।

পুলিশ ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগরে একটি যাত্রীবাহী বাস থেকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১৫০ ভরি সোনা লুট করে একটি চক্র। এই ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে গত ২১ অক্টোবর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনকে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয়।

এই জোড়া অপরাধের মূল পরিকল্পনাকারী হিসেবে জড়িত থাকার অভিযোগে মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতিমধ্যে তাকে দল থেকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে জানান, জোড়া অপরাধের এই ঘটনায় এ পর্যন্ত পৃথক দুটি মামলায় মোট নয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি গোলাম জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার, শামীমা তাবাসসুম, ঝিনাইদহের সোনা ব্যবসায়ী অনিমেষ মজুমদার ও বশির আলী রয়েছেন।

অন্যদিকে ডাকাতি মামলায় জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মণ্ডল, মিল্টন মোল্যা ও মারুফা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এ পর্যন্ত মোট ৬১ ভরি ছয় আনা সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারুফ হোসেনের অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য পুলিশের বিশেষ সংবাদ সম্মেলনে উন্মোচিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মারুফ হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না এবং ইউনিয়নের সদস্যদের তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)