যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
যশোরে হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৩০০ গ্রাম হেরোইন রাখার দায়ে আশিকুর রহমান ওরফে বাবু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ষষ্ঠ আদালত) এর বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আশিকুর রহমান বাবু যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার 'ভাই ভাই স্টোর'-এর সামনে অভিযান চালায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আশিকুর রহমান বাবুকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির পেছনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সাদা পলিথিনের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তৎকালীন সময়ে উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় দুই লাখ টাকা।

এই ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজীদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)