যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় অক্টোবরে ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধারের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:২৫ পিএম
পাইকগাছায় অক্টোবরে ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধারের দাবি

খুলনার পাইকগাছায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা-পুলিশ। গত অক্টোবর মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

পুলিশ বলছে, এ সময় তাদের কাছ থেকে ৩৫২ বড়ি ইয়াবা, ৫১১ গ্রাম গাঁজা, আড়াই লিটার বাংলা চোলাই মদ ও চার বোতল মাদকদ্রব্যযুক্ত সিরাপ উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দশটি নিয়মিত মামলা, ১৮টি সামারি ট্রায়াল মামলা ও সাতটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে।

পাইকগাছা থানা পুলিশের ভাষ্য, অক্টোবর মাসজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০ জনকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ১৮টি সামারি ট্রায়াল মামলায় আরও ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এসব মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। একই সময়ে সাতটি নন-এফআইআর প্রসিকিউশন মামলায় আরও ২০ জনকে আদালতে পাঠানো হয়। এসব মামলায় তাদের সাজা ও জরিমানা করা হয়েছে।

অপহরণ, চুরি ও চাঁদাবাজির ঘটনায় অভিযান

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অক্টোবর মাসে অপহরণ, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায়ও একাধিক অভিযান পরিচালনা করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত মাসে পাইকগাছা থানায় ছয়টি অপহরণ মামলা হয়। এসব মামলায় আটজনকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের চুরি করা ইঞ্জিনচালিত একটি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনায় মূল হোতাকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, দুই ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল হোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত দুই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার, চোরাই ভ্যান উদ্ধার এবং ভ্যানটি কেনায় জড়িত অপর একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পাশাপাশি সাড়ে ছয় হাজার টাকার জাল নোটসহ এক প্রতারককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)