যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল ঘোষণা

যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল ঘোষণা

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে ১১টি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ গফুর এ প্যানেল ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে।

একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৩টা।

নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এসএম আব্দুর রাজ্জাক; যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ; সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও সিরাজুল ইসলাম সাগর; গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)