যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মুক্তিযোদ্ধার দাফনে বাধার’ প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:২০ পিএম
‘মুক্তিযোদ্ধার দাফনে বাধার’ প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

পিরোজপুরে নিহত ‘মুক্তিযোদ্ধা’ মানিক পাশারীর ‘জানাজা ও দাফনে বাধা দেওয়া’ এবং তাকে ‘অসম্মান’ করার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কোটচাঁদপুর কমান্ড কাউন্সিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সিরাজুল ইসলাম ও খায়রুন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং দেশের স্বাধীনতা অর্জনে তাদের অসামান্য অবদান রয়েছে। একজন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাকে সামাজিকভাবে অসম্মান করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও বীর সন্তানদের প্রতি চরম অবমাননার শামিল। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)