যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:২৭ পিএম
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনীতে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আলমাস হোসেন (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমাস হোসেন গাংনী উপজেলার কচুইখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর প্রেমের প্রলোভন দেখিয়ে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের পেছন থেকে অপহরণ করে নিয়ে যান আলমাস। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই বছরের ১ ডিসেম্বর গাংনী থানায় আলমাস হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আদালত তাকে এই সাজা প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভীন সুলতানা এবং আসামিপক্ষে আইনজীবী গোলাম মোস্তফা মামলা পরিচালনা করেন।

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আলমাসকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)