যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ দিন খুলনা জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ডিজিটাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং স্লোগান ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের জন্য ক্রীড়াকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসনের এই আয়োজনে বিপুলসংখ্যক ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে মাঠে তিন দলের প্রীতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)