যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল।

ঘটনার সূত্রপাত গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা–তেনেরিফ ম্যাচে। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের। দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল। পোস্ট থেকে মাঝমাঠে ছুটে গিয়ে ওউনো বলের দখল নেওয়ার চেষ্টার সময় তার হাঁটুর আঘাত লাগে মিগুয়েলের মাথায় ও বুকে। লাল কার্ড দেখেন ওউনো।

মাঠেই পড়ে গিয়ে নিথর হয়ে যান মিগুয়েল। পাঁচ মিনিটের বেশি সময় প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় তেনেরিফের স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে। মিগুয়েল আঘাত পাওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়। ‘মার্কা’সহ স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই মিগুয়েলের কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে প্যারামেডিকসদের তৎপরতায় তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত ৩০ বছর বয়সী এ স্ট্রাইকারকে আর বাঁচানো গেল না।

তেনেরিফ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মিগুয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোক জানিয়ে ক্লাবটির পোস্টে বলা হয়, ‘সিডি তরনেরিফ গভীর শোকের সঙ্গে ঘোষণা করেছে, ফুটবলার জেসুস দে মিগুয়েল আলমাদা এই মঙ্গলবার সকাল ৮টায় (স্থানীয় সময়) না ফেরার দেশে চলে গেছেন। এই শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা নেই। এই পরিণতির জন্য যারা চোখের জল ফেলছেন, সেই শোকস্তব্ধ পরিবার এবং তেনেরিফের সকল ভক্ত-সমর্থকদের পাশে আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি। মিগুয়েলের পরিবার এ পর্যন্ত প্রতিটি সহমর্মিতা ও বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে, এই চরম দুঃসময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বোচ্চ সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ করেছে।’

সোমবার মিগুয়েলের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক হলেও স্থিতিশীল’ বলে জানানো হয়েছিল। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্থানীয় সময় সকাল ৮টায় মারা যান এই স্প্যানিশ ফুটবলার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)