স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২৩টি স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এক নম্বর ওয়ার্ডের মায়া পাম্প এলাকা; দুই নম্বর ওয়ার্ডের কাজিপুর পূর্বপাড়া, কাজিপুর পশ্চিমপাড়া, কাজিপুর মেইন রাস্তার মোড়, মুড়লি মোড় ও মুড়লি তারা মসজিদ এলাকা এবং তিন নম্বর ওর্য়াডের রামনগর পিকনিক কর্নার, রাজারহাট বাজার, রাজারহাট রেলগেট, পুকুরকুল আমতলা ও রামনগর দক্ষিণপাড়ায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। এ ছাড়া চার নম্বর ওয়ার্ডের মধ্য ভাটপাড়া; পাঁচ নম্বর ওয়ার্ডের সতীঘাটা পুরাতন বাজার ও বাহিরমল্লিক গ্রামের মোড়; ছয় নম্বর ওয়ার্ডের সতীঘাটা নতুন বাজার ও কামালপুর দক্ষিণপাড়া; সাত নম্বর ওয়ার্ডের খরিচাডাঙ্গা দিলুর মোড় ও বাজুয়াডাঙ্গা কুয়াদা বাজার; আট নম্বর ওয়ার্ডের ডহর সিংগা ঈদগাহে এবং নয় নম্বর ওর্য়াডের সিরাজ সিংগা মোসলেম মোড়, হাতিয়ারহাট বাজার, সিরাজ সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাদুরসিংগা যশোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, থানা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড বিএনপি নেতা মোজহার আলী, জাফর আলী, তফসির হোসেন ও সিদ্দিক সরদার।
এ ছাড়া জেলা মহিলা দলের নারী ও শিশুবিষয়ক সম্পাদক এবং রামনগর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম, থানা যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেন এবং ওয়ার্ড যুবদল নেতা রেজওয়ান হোসেন লাইচসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।