স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেনারেল হাসপাতাল এবং তিন নম্বর ঘোপ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বুধবার (৪ নভেম্বর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাদ জোহর যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে জেলা ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি ও যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি যশোরের সভাপতি ডা. উবায়দুল কাদির উজ্জ্বল এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন।

দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ও ইএনটি কনসালটেন্ট ডা. তমিজ উদ্দিন শেখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. মো. ওহিদুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে দুপুরে ৩ নম্বর ঘোপ ওর্য়াড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং গণভোজ বিতরণ করেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোকসেদ আলী (মুনলাইট), যশোর নগর সহসভাপতি খলিলুর রহমান, নগর নেতা জাহাঙ্গীর হোসেন, ঘোপ ৩ নম্বর ওয়ার্ড নেতা সাব্বির মালিক, মোশারফ হোসেন, আব্দুর রহিম ও বাবু মোল্লাসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ।