যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৯:৫৯ পিএম
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিনভর জেলা ও শহরজুড়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ এবং গণভোজের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং তরিকুল ইসলামের বড় ছেলে ও বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

এ ছাড়া যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহসহ জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং এম এম কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। জেলা মৎস্যজীবী ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শতাধিক মুসল্লি এবং ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে জায়নামাজ, টুপি, তাসবিহ ও পাঞ্জাবি বিতরণ করা হয়। দুপুরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে আড়াই শতাধিক স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পৌর ও সদর বিএনপি জানায়, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬০টি স্পটে এবং সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে দিনব্যাপী এই তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এতিম ও দুস্থদের মাঝে গণভোজের আয়োজন করা হয়। এ ছাড়া মোটর পার্টস ব্যবসায়ী, পৌরসভা শ্রমিকদল, দলিল লেখক কল্যাণ সমিতি ও ডেকোরেটরস বাবুর্চি কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগেও পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)