অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলামের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কর্মী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া কিছুদিন ধরে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে মৌখিক সতর্ক করা হয়। এরপরও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী জড়িত থাকায় গত ০৪.১১.২০২৬ তারিখে জামায়াতের অভয়নগর উপজেলা কর্মপরিষদ সদস্যদের মাসিক সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম বলেন, দলের কর্মী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।