যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:১৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে তরিকুল জোড়া বটতলা এলাকার জনৈক গফফার সানার চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি করে। গুলির শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এই সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চেপে খুলনা-দৌলতপুর সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডুমুরিয়া থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এদিকে নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, এলাকায় অস্থিরতা তৈরি এবং রাজনৈতিক শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে ঘাতকদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)