যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ যুবলীগের চার নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৩১ পিএম
আওয়ামী লীগ যুবলীগের চার নেতাকর্মী আটক

যশোরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে চারজনকে আটক করে বৃহস্পতিবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হামিদপুর গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন, এড়েন্দা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, শহরের ষষ্টিতলা এলাকার ফরিদের ছেলে নিশান ও মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাজী। এদের মধ্যে নিশানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)