যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:০৫ পিএম
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, মাস্টার মকবুল হোসেন মুকুল, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কুতুবউদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, আবু নাঈম, মহিলা দলের সহ-সভানেত্রী নূরুন্নাহার নুরী, ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)