যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা পৌরসভার অতিরিক্ত ফি ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
মাগুরা পৌরসভার অতিরিক্ত ফি ও নাগরিক দুর্ভোগের প্রতিবাদ

অতিরিক্ত ট্রেড লাইসেন্স ফি, অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ও অনিয়মিত পানি সরবরাহসহ নাগরিক সেবার বেহাল দশার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে মাগুরা পৌরসভার সামনে জেলা বণিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার ট্রেড লাইসেন্স নবায়ন ও নিবন্ধন ফির সঙ্গে অতিরিক্ত উৎস কর হিসেবে প্রতিটি লাইসেন্সের বিপরীতে এক হাজার টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছে। আগে সরাসরি পৌরসভায় ফি জমা দেওয়ার সুযোগ থাকলেও এখন ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। অবিলম্বে এই বাড়তি ফি ও নতুন নিয়ম বাতিলের দাবি জানান তারা।

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চলতি বছরে হোল্ডিং ট্যাক্স গত বছরের তুলনায় ১০০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ২০ শতাংশ কর কমানোর যে ঘোষণা দিয়েছে, তা কার্যত কোনো সমাধান নয়।

জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম বলেন, মাগুরায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। অথচ পৌরসভার মশকনিধন কার্যক্রম নামমাত্র চলছে। রাস্তাঘাট ও ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় এবং গত ৭–৮ বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ে পানির বিল আদায় করা হলেও বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত পানি মিলছে না বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজা বলেন, মাগুরা পৌরসভার বর্তমান প্রসাশনিক কার্যক্রমে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে এসব সমস্যা সমাধান করা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)