যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যথাযোগ্য মর্যাদায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ১১:১৬ পিএম
যথাযোগ্য মর্যাদায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার দিনভর যশোর জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ, জায়নামাজ, পাঞ্জাবি ও খাবার বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে সকাল থেকে পবিত্র কোরআনখানি করা হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শহরের মণিহার এলাকায় পুরাতন মোটর পার্টস ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। একই উপলক্ষে নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথচারী ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দুপুর ১২টায় জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারথী মোড়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগেও দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

সদরের নুরপুর ব্যাংকের মোড়ে ও চুড়ামনকাটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল ও ঘোপে আলোচনা-দোয়া

যশোর জেনারেল হাসপাতাল এবং তিন নম্বর ঘোপ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

বাদ জোহর যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে জেলা ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি ও যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি যশোরের সভাপতি ডা. উবায়দুল কাদির উজ্জ্বল এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ও ইএনটি কনসালটেন্ট ডা. তমিজ উদ্দিন শেখ।

অন্যান্যের মধ্যে মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. মো. ওহিদুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে, দুপুরে ৩ নম্বর ঘোপ ওর্য়াড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং খাবার বিতরণ করেন জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পী।

১২০ জনকে শিক্ষা উপকরণ প্রদান

জেলা ছাত্রদলের উদ্যোগে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং এমএম কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। জেলা মৎস্যজীবী ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শতাধিক মুসল্লি এবং ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে জায়নামাজ, টুপি, তাসবিহ ও পাঞ্জাবি বিতরণ করা হয়। দুপুরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে আড়াই শতাধিক স্থানে দোয়া মাহফিল শেষে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পৌরসভার ৬০টি স্পটে এবং সদরের ১৩৫টি ওয়ার্ডে গণভোজ

পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬০টি স্পটে এবং সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে দিনব্যাপী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এতিম ও দুস্থদের মাঝে গণভোজের আয়োজন করা হয়। এছাড়া মোটর পার্টস ব্যবসায়ী, পৌরসভা শ্রমিকদল, দলিল লেখক কল্যাণ সমিতি ও ডেকোরেটরস বাবুর্চি কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগেও পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

রামনগরে দোয়া, খাবার বিতরণ

সদরের উপজেলার রামনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২৩টি স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এক নম্বর ওয়ার্ডের মায়া পাম্প এলাকা; দুই নম্বর ওয়ার্ডের কাজিপুর পূর্বপাড়া, কাজিপুর পশ্চিমপাড়া, কাজিপুর মেইন রাস্তার মোড়, মুড়লি মোড় ও মুড়লি তারা মসজিদ এলাকা এবং তিন নম্বর ওর্য়াডের রামনগর পিকনিক কর্নার, রাজারহাট বাজার, রাজারহাট রেলগেট, পুকুরকুল আমতলা ও রামনগর দক্ষিণপাড়ায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। এছাড়া চার নম্বর ওয়ার্ডের মধ্য ভাটপাড়া; পাঁচ নম্বর ওয়ার্ডের সতীঘাটা পুরাতন বাজার ও বাহিরমল্লিক গ্রামের মোড়; ছয় নম্বর ওয়ার্ডের সতীঘাটা নতুন বাজার ও কামালপুর দক্ষিণপাড়া; সাত নম্বর ওয়ার্ডের খরিচাডাঙ্গা দিলুর মোড় ও বাজুয়াডাঙ্গা কুয়াদা বাজার; আট নম্বর ওয়ার্ডের ডহর সিংগা ঈদগাহে এবং নয় নম্বর ওর্য়াডের সিরাজ সিংগা মোসলেম মোড়, হাতিয়ারহাট বাজার, সিরাজ সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাদুরসিংগা যশোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, থানা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড বিএনপি নেতা মোজহার আলী, জাফর আলী, তফসির হোসেন ও সিদ্দিক সরদার।

জেলা মহিলা দলের নারী ও শিশুবিষয়ক সম্পাদক এবং রামনগর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম, থানা যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেন এবং ওয়ার্ড যুবদল নেতা রেজওয়ান হোসেন লাইচসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কেশবপুরে মৃত্যুবার্ষিকী পালিত

সকালে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, মাস্টার মকবুল হোসেন মুকুল, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কুতুবউদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, আবু নাঈম, মহিলা দলের সহ-সভানেত্রী নূরুন্নাহার নুরী, ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)