যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৬:২৫ পিএম
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় পানিতে ডুবে আল জোহান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের মো. জনির ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে গ্রামের জামাল উদ্দিনের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

হাসপাতালে নিহতের স্বজনেরা জানান, বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যান শিশুটির বাবা মো. জনি। সেখানে ছেলের মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে তিনি চিৎকার দেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌরভ সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)