যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বৈদ্যুতিক তার চুরি, আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:০৭ পিএম
যশোর ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বৈদ্যুতিক তার চুরি, আটক ১

যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দশম তলার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে বৈদ্যুতিক তারসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক মিজানুর রহমান মণিরামপুর উপজেলার ঘুঘুরাইল পূর্বপাড়ার মৃত সোবহান গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার আদালতের কার্যক্রম শেষে কর্মচারীরা ভবন বন্ধ করে চলে যান।

পরদিন ৬ নভেম্বর শুক্রবার সরকারি ছুটির দিনে বেলা ১২টার দিকে জারিকারক ইকবাল হোসেন মোবাইল ফোনে নাজির বিপ্লব আহমেদকে জানান, ভবনের দশম তলায় বিদ্যুৎ নেই।

পরে তারা কয়েকজন মিলে ওই তলায় গিয়ে সার্কিট ব্রেকার পরীক্ষা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। এ সময় সার্কিট ব্রেকারের ভেতর থেকে বিদ্যুৎ সংযোগের তামার তার চুরি হওয়ার বিষয়টি ধরা পড়ে।

চুরি হওয়া তারের আনুমানিক মূল্য তিন হাজার টাকা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এ ঘটনায় থানায় মামলা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বক্কার সিদ্দিক জানান, মামলার সন্দেহভাজন আসামি মিজানুর রহমানকে শনিবার সকাল ৬টার দিকে যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকা থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি প্লাস, দুটি কাটিং প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, দশ গজ তামার বৈদ্যুতিক কেবল ও পাঁচ গজ অ্যালুমিনিয়ামের তার উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, মিজানুর রহমানের বিরুদ্ধে মণিরামপুর ও অভয়নগরসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)