যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বড় ভাইয়ের দায়ের আঘাতে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:৪০ পিএম
বড় ভাইয়ের দায়ের আঘাতে মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাম আতাউল মালিথা (৫৬)।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতাউল মালিথা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাইয়ের নাম তোফাজ্জেল মালিথা।

পারিবারিক সূত্রে জানা যায়, বসতবাড়ির পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই তোফাজ্জেল ও আতাউলের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের জমিতে সজিনা গাছ লাগাচ্ছিলেন তোফাজ্জেল।

এ সময় ছোট ভাই আতাউল তাতে বাধা দিলে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।

একপর্যায়ে তোফাজ্জেলের হাতে থাকা দা-এর উল্টো দিক দিয়ে আতাউলের মাথায় আঘাত করা হয়।

পরে রক্তাক্ত অবস্থায় আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং বসতবাড়ির জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)