যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:০১ পিএম
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে কৃষিজমির মাটি কাটার অভিযোগে বাবু শেখ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী।

বাবু শেখ ওই গ্রামের আবু মুসা শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মরিচা গ্রামের বাবু শেখ স্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটছিলেন। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে গিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রির সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)